
গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শাখার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। (০৯ এপ্রিল) বুধবার রাতে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ওই কমিটিতে মানিক হোসেন সভাপতি, রুবেল হোসেন সিনিয়র সহ- সভাপতি, সাব্বির হোসেন লিয়ন সাধারণ সম্পাদক, মাহফুজুল রানা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাগর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার