প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁও-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত অধ্যাপক মাওলানা আব্দুল হাকিমের সৌজন্যে বালিয়াডাঙ্গীতে ফ্রী হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত।

মোঃ হাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে লাহিড়ী ও কালমেঘে দুটি স্থানে ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের আয়োজনে আজ বুধবার (১ এপ্রিল) দিন ব্যাপী আনুষ্ঠানিকভাবে ফ্রী হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়। চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য, রংপুর ও দিনাজপুর অঞ্চলের টিম সদস্য এবং ঠাকুরগাঁও উন্নয়ণ ফোরামের প্রধান উপদেষ্টা জননেতা মাওলানা আব্দুল হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকাবাসীর সুচিকিৎসা নিশ্চিত করতে ঠাকুরগাঁও উন্নয়ণ ফোরামের উদ্যোগে আজ লাহিড়ী আল হেরা কিন্ডার গার্ডেন স্কুলে দুপুর ২টা হতে সন্ধ্যা পযর্ন্ত এবং একই দিনে কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সকাল হতে ফ্রী হেলথ্ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এধরনে ফ্রী হেলথ্ ক্যাম্পের আয়োজনে দেশের সুনামধন্য বিভিন্ন মেডেকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। দল মত নির্বিশেষে এলাকার সকল শ্রেণীর মানুষ বিনা টাকায় চিকিৎসা সেবা নিতে পরে বিশেষভাবে উপকৃত হচ্ছেন এজন্য সংশ্লিষ্ট চিকিৎসক ও ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম সংগঠনকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে দুওসুও ইউনিয়ন আমির যথাক্রমে চাড়োল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রশিদ মাষ্টার,উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের উপজেলা সেক্রেটারি সমাজসেবক মোঃ খলিলুর রহমান,সাবেক ছাত্রনেতা ও যুব জমাতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জামায়াত নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, ভানোর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি ইলিয়াস আলী ও পাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দানারুল ইসলাম।
ফ্রী হেলথ্ ক্যাম্পে যে সকল চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন তারা হলেন- দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ও অবস্ বিশেষজ্ঞ ডাক্তার রবিউল আলম, ঢাকা পঙ্গু হাসপাতালের সার্জারি ও অবস্ ডাক্তার রবিউল আলম, ঢাকা পিজি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল বাসার, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার রবিউল ইসলাম, সোহরাদী হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাজেদা বেগম, ঢাকার প্রাইভেট হাসপালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো: জাহিদ ফাইসাল ও তার সহধর্মিণী ডাক্তার ফহমিদা জান্নাত।
ফ্রী হেলথ্ ক্যামে চিকিৎসা সেবা নিতে আসা উপজেলার ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া শিলপাটি গ্রামের বাসিন্ধা গোলাম মোস্তফা (৮০) বছরের বৃদ্ধ বলেন, অর্থের অভাবে অনেক দিন ধরে চিকিৎসা সেবা নিতে বঞ্চিত ছিলাম। সংবাদ পেয়ে ফ্রী হেলথ্ ক্যামে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট বিনা ফ্রীতে চিকিৎসা নিতে পেরে আমি এই সংগঠনের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি।
সাবাসপুর গ্রামের বাসিন্ধা বৃদ্ধা আলেমা বেগম (৭০) বলেন, আমি একজন অসাহায় মহিলা হওয়ায় অর্থের অভাবে এতোদিনে চিকিৎসা নিতে পারিনি তাই দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়ীতে সময় পার করেছি হঠাৎ করে লোকমুখে সংবাদ পেয়ে এখানে ফ্রী চিকিৎসা নিতে এসে নিজেকে অনেক ভালো লেগেছে। এজন্য আমি ডাক্তারদের জন্য সকল সময় দোয়া করবো তাদের মঙ্গলের জন্য। দুটি ফ্রী হেলথ্ ক্যাম্পে এলাকার প্রায় পাঁচ হাজারেরও বেশী মানুষ চিকিৎসা সেবা নিয়ে বিশেষ ভাবে উপকৃত হয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.