প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ
বগুড়ায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ

বগুড়ায় অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ঘটেছে। গত মঙ্গলবার (৮ই এপ্রিল) রাত ১১ টার দিকে ইব্রাহিম হোসেন নামে এক অটোরিকশা চালকের অটো নিয়ে ২ জন অজ্ঞাতনামা মহিলা বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সামনে থেকে চার মাথা যাওয়ার উদ্দেশ্যে ভাড়া করে।
বগুড়া সদর থানাধীন জহুরুল নগর মৌজাস্থ রানার সিটির সামনে পাকা রাস্তার উপর পৌছিলে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি ইব্রাহিমের অটোরিকশার সামনে দাড়ায়। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ইব্রাহিমকে অটো থেকে নামিয়ে ধারালো চাকুর ভয় দেখিয়ে অটো কাড়িয়া নেওয়ার চেষ্টা করিলে ইব্রাহিম ছিনতাইকারীদের বাঁধা দেয়। সে সময় অজ্ঞাতনামা আসামীরা ধারালো চাকু দিয়ে ইব্রাহিমকে আঘাত করিয়া গুরুতর আহত করে অটো চার্জারটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
আমার স্বামী পড়িয়া গেলে অজ্ঞাতনামা আসামীরা ছিনিয়ে নেয়া অটো নিয়ে চক সূত্রাপুর হাট্টিপট্টির দিকে চলিয়া যায়। ঐ সময় ইব্রাহিম ঘটনার স্থান থেকে উঠে অটো খোঁজ করার জন্য বগুড়া সদর থানাধীন চক সূত্রাপুর কসাইপাড়া সরকারী খাদ্য গোডাউনের পার্শ্বে পাকা রাস্তার উপর অসুস্থ হইয়া পড়ে।
এসময় স্থানীয় লোকজন ইব্রাহিমের বাসায় খবর দিলে বাসার লোকজন তাকে উদ্ধার করে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল করিয়ে দেয়। আহত ইব্রাহিম সদর থানাধীন ভাটখান্দি এলাকার নাজির হোসেন পুত্র। ঘটনার পরবর্তীতে ৯ এপ্রিল বুধবার ইব্রাহিমের স্ত্রী শাহানারা বেগম বাদী বগুড়া সদর থানায় উপস্থিত অভিযোগ দায়ের করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.