হোম » সারাদেশ » ভৈরবে ২১১ কেজি গাঁজাসসহ ২ জন গ্রেফতার

ভৈরবে ২১১ কেজি গাঁজাসসহ ২ জন গ্রেফতার

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :ভৈরবে ২১১ কেজি গাঁজাসসহ ২ জন গ্রেফতার  কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের কমলপুর নিউটাউন এলাকার সিড়ির মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা আজ ৮ এপ্রিল মঙ্গলবার  সকাল ১০ টা ৪৫  ঘটিকায়  ২১১ কেজি গাঁজা সহ ২ আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ সিপিসি র‍্যাব – ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র‍্যাব সূত্রে জানা যায় যে  আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক চক্র নিউটাউন  রোডে মাদক দ্রব্য গাঁজা ঢাকা পাচারের উদ্দেশ্যে ষ্টেশন রোডে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব সকাল পৌনে এগারো ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজয়নগর থানার মধ্যে পাড়া গ্রামের মন্নাফ মিয়ার ছেলে সাফি মিয়া(৩৩) ও সরাইল থানার শাহিন মিয়া কে (৩০) দ্বয় কে গ্রেফতার করে। এসময় তাদের সাথে থাকা একটি তল্লাশি করে ২১১ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক বহনের অপরাধে গাড়িটি জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৫৭ লক্ষ টাকা।
উক্ত ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। আটককৃত আসামীদের কে আলামত সহ ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে বলে অবগত করেন সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!