
রবিউল হাসান লায়ন: জামালপুরের নরুন্দিতে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুস সাত্তার (৩০) কে আটক করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। সোমবার রাতে মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযানে শৈলর কান্দা চকপাড়া এলাকা হতে তাকে আটক করা হয়। সাত্তার সদর উপজেলার দমদমা বোয়ালমারী গ্রামের নুর ইসলামের ছেলে।
জানা যায়, শৈলের কান্দা এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করছে আব্দুস সাত্তার এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ওবায়দুল হকের নেতৃত্বে উপ পুলিশ পরিদর্শক (এস আই) মাহমুদুল মির্জা, এস আই রুপন কুমার, এস আই আশরাফ, এএসআই উদয় চক্রবর্তী, এএসআই মান্নানসহ সঙ্গীয় ফোর্সরা অভিযান পরিচালনা করেন।
এসময় ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা চকপাড়া এলাকার জৈনক সোহেলের বসতবাড়ি থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুস সাত্তারকে ৭ কেজি গাঁজাসহ আটক করা হয়। নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ওবায়দুল হক জানান, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস)-এর দিকনির্দেশনায় পরিচালিত এক সফল অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, জামালপুর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
কাউখালী সরকারি এসবি বালিকা বিদ্যালয়ের দক্ষিণ পাশের চলাচলের পথ রক্ষায় মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে অভিযোগ
ধুনটে বিএনপি নেতার করা নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন