প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
ক্ষমতা লোভীরা ভোট চাইনাঃ চন্দন

তারিকুল ইসলাম,কালাই উপজেলা প্রতিনিধিঃ বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন,স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রামে এদেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ও মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে।সেই রক্ত কখনোই বৃথা যাবে না। কথা ছিল দ্রুত সংস্কার করে ভোট দেওয়া কিন্তু ক্ষমতা লোভীরা ভোট চাইনা। তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে চাই।
সোমবার বিকেলে কালাই পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আদায় করে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
এসময় বক্তব্য রাখেন,কালাই পৌর বিএনপির আহ্বায়ক সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুবদল নেতা রাসেল তালুকদার প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.