প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ৭

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে দুই অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং সাতজন আহত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় এ ঘটনা।
নিহত গুরা মিয়া (৫৫) ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামার পাড়ার বাসিন্দা বলে জানা গেছে । তবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, দুপুরে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের পূর্বপাড়ায় মাস্টার তাজ উদ্দিনের বাড়ির সামনে নাইক্ষ্যংছড়ির দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ৮ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মরদেহ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.