
রবিউল হাসান লায়ন: নিরীহ ফিলিস্তিনীদের নির্মমভাবে গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর জেলা শাখা।
সোমবার দুপুরে জামালপুর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পদক্ষিন শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম জামালপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আবুল কাশেম, নির্বাহী সভাপতি মুফতী শামসুদ্দীন, সহ-সভাপতি মাওলানা মেরাজুর রহমান জামালপুরী, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতী ফরিদ উদ্দিন, মাওলানা আলী আকবর, মাওলানা আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার