
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। রোববার (৬ এপ্রিল) প্রধান বিচারপতি রংপুর বিভাগীয় শহর থেকে বিকাল ৪ টায় সড়কপথে শহীদ আবু সাঈদের বাড়ীতে পৌঁছেন এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও মোনাজাত করেন ।
কবর জিয়ারত শেষে তিনি আবু সাঈদের বাড়ীতে গিয়ে সাঈদের পরিবারের সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন । এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম সহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান