প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ২:৩২ অপরাহ্ণ
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে স্নান করছে হিন্দু ধর্মাবলম্বী হাজারো পুণ্যার্থী

শাহজাহান সিরাজ: গাইবান্ধার বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে ৫ এপ্রিল (শনিবার) ভোরবেলা থেকে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী হাজারো পুণ্যার্থী ব্রহ্মপুত্র স্নান করেন। হাজার বছর ধরে চলে আসা এই রীতিকে অনেকেই অষ্টমী স্নান বলে থাকেন। এই ব্রহ্মপুত্র স্নান উপলক্ষে বালাসিঘাট এলাকায় গ্রামীণ মেলা ও উৎসব জমে ওঠে।
অতীত জীবনের পাপ মোচনের আশায় গাইবান্ধাসহ পার্শ্ববর্তী রংপুর দিনাজপুর ও বগুড়া জেলার অসংখ্য সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ আসেন এই ব্রহ্মপুত্র নদের বালাসি ঘাটে। ছবিতে কেউ স্নান করছেন আর কেউবা স্নানের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.