হোম » সারাদেশ » বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নের উদ্যোগে রমজানের তাৎপর্যও ইফতার মাহফিল:

বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নের উদ্যোগে রমজানের তাৎপর্যও ইফতার মাহফিল:

মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দুওসুও ইউনিয়নের আমির অধ্যাপক মাওলানা বশির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম সদস্য  দিনাজপুর ও রংপুর, সাবেক জেলা জামায়াতের আমির ঠাকুরগাঁও দুই আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম,বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো:রফিকুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ শরিফুল ইসলাম এসিস্ট্যান্ট  সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রসিদ,উপজেলা বাইতুল মাল সম্পাদক মাওলানা মোহাম্মদ মোঃ খালিদুর রহমান,উপজেলা শ্রমিক কল্যাণ এর সভাপতি মাওলানা মোহাম্মদ হায়দার আলী, সেক্রেটারিও সমাজসেবক মোঃ খলিলুর রহমান, ৭নং আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী,বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের পরিচালক ও সাংবাদিক মোঃ রমজান আলী, দুওসুও ইউনিয়নের বিএনপি’র সভাপতি মোঃ শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিপ্লু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম বলেন, আপনারা আমাদের পাশে থাকলে কুরআন শাসন কায়েম করা সহজ হবে ইনশাআল্লাহ। ন‍্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল‍্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  আমাদের মাঝে রাজনৈতিক মতভেদ থাকবে। কিন্তু আমরা একে অপরের প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠবো না। এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা যাতে সমাধান করতে পারি, সে সংস্কৃতি চালু করতে হবে। আমরা একে অন্যকে শ্রদ্ধা, সম্মান ও ভালবাসবো। তবেই এক নতুন বাংলাদেশের সূচনা হবে।
দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!