হোম » সারাদেশ » স্বপ্ন সুপার শপ এখন হাতীবান্ধায়

স্বপ্ন সুপার শপ এখন হাতীবান্ধায়

মিজানুর রহমান: দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড স্বপ্ন এখন হাতীবান্ধায়। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার মেডিকেল মোড়ের আরিফ প্লাজায় ফিতা কেটে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনের শুরু থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে সুপার ব্র্যান্ডিং শপ স্বপ্ন-তে। ক্রেতারা ঘুরে ঘুরে পছন্দ মতো পণ্য নির্বাচন করে উদ্বোধনী বিভিন্ন ডিসকাউন্টে কিনতে দেখা যায় পণ্য।
ক্রেতারা বলছেন, অনলাইনের মাধ্যমে স্বপ্ন’র কথা জেনেছি। সেই ব্র্যান্ডিং সুপার এখন হাতীবান্ধায়। এখানে সব ধরনের পন্য একই ছাদের নিচে এটা অভাবনীয়। প্রথম দিনেই পছন্দমতো জিনিস পাচ্ছি। যারা এই সুপার শপ বাস্তবায়ন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিষ্ঠানটি যাতে আগামী দিনে সুন্দর ভাবে চলে সেই দোয়া করি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া, তরুণ সমাজসেবক বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ সাংবাদিক ও ক্রেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!