
এম ওয়াসিম ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে থানায় হামলা ভাংচুর ও লুটপাটের মামলায় শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন কে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃত রিপন কে আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরর পৌরসভার সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে ।
পুলিশ সুত্রে জানা যায় গত ৫ আগষ্ট দুর্বত্তরা হামলা চালিয়ে ভৈরব থানায় হামলা চালিয়ে ভাংচুর ও থানা থেকে অস্ত্র মালামাল লুটপাট করে নিয়ে যায় । এ ঘটনায় ভৈরব থানার এ এস আই কামাল বাশার বাদী হয়ে ২০ আগষ্ট ভৈরব থানায় অজ্ঞাত নামা ৪/৫ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে ।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রোহানী জানান, থানায় হামলা ভাংচুর ও লুটপাটের মামলায় শিমুল কান্দি ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়াকে কে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ