প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ
গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা

শাহজাহান সিরাজ: গাইবান্ধা শহর সংলগ্ন নতুন ব্রিজের পাশে ঘাঘট নদীর পাড়ে ঐতিহ্যবাহী বারুনীর মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নদীর পাড়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাদেবীর পূজার আয়োজন করা হয়। হিন্দু পুণ্যার্থী নদীতে স্নান সেরে গঙ্গা দেবীর পূজা অর্চনা করে। চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথির দিনেই ঘাঘট নদীর পাড়ে এই বারুনীর মেলা ও গঙ্গা দেবীর পূজা অনুষ্ঠিত হয়।
মেলা উপলক্ষে নদীর পাড়ে গ্রামীণ ঐতিহ্যবাহী চারুকারু পণ্য, মাটির খেলনা, প্লাস্টিকের সামগ্রী, খাদ্য সামগ্রী বিক্রয়ের জন্য দোকান বসে। এছাড়া শিশু-কিশোরদের জন্য নাগরদোলাসহ বিভিন্ন খেলারও আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ এই মেলা উপভোগ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.