
জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন, জেলা কার্যালয়ে ঈদ উপহার বিতরণী কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষে ৯টি উপজেলার স্ব-স্ব উপজেলা কার্যালয়ের সামনে ভার্চুয়ালি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ভাতা ভোগীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
বাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার হাতে পেয়ে দলনেতা মোহাম্মদ আলী জিন্নাহ ও ভাতা ভোগীরা জানান, বাহিনীতে দীর্ঘ দিন কাজ করলেও আমরা এই প্রথম ডিজি মহোদয়ের উদ্যোগের কারণে প্রথম বারের মত ঈদ উপহার পেলাম। আমরা এজন্য সন্মানিত ডিজি মহোদয়, জেলা কমান্ড্যান্ট বাহিনী সহযোগী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এই ধরণের উদ্যোগের ধারাবাহিকতায় বজায় থাকলে বাহিনীর প্রতি আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো বলেও জানান তারা।
সিরাজগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ জানান, সন্মানিত ডিজি স্যারের উদ্যোগে এই প্রথম আমরা সারা জেলার ভাতা ভোগীদের হাতে ঈদ উপহার তুলে দিতে পেরেছি। এমন উদ্যোগ গ্রহণের জন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এ ধরনের উদ্যোগ অবশ্যই বাহিনীর সদস্য/সদস্যাদের কার্যক্রমকে গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।
এসময় সহকারী জেলা কমান্ড্যান্ট মশিউর রহমান, সার্কেল এ্যাডজুট্যান্ট সোহেল রানাসহ সকল উপজেলার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষিক ও প্রশিক্ষিকাগন উপস্থিত ছিলেন।