হোম » সারাদেশ » নাটোর জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত  সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল 

নাটোর জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত  সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল 

মোস্তাফিজুর রহমান,নাটোর জেলা প্রতিনিধি: প্রথমবারের মতো নাটোর জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সকল সাংবাদিকদের অংশগ্রহনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নাটোর শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
‘নাটোরের সর্বোস্তরের সাংবাদিকদের’ ব্যানারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, প্রথম আলোর মুক্তার হোসেন,  যমুনা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান, ৭১টিভির বুলবুল আহমেদ, চ্যানেল আইয়ের রেজাউল করিম রেজা ও এখন টিভির মাহবুব হোসেন সহ অন্যরা।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক প্রেসক্লাব থাকলেও সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও সংকটময় মূহুর্তে সকল গণমাধ্যম কর্মী ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন বক্তারা। মিলন মেলায় ৭ টি উপজেলার ২১ টি প্রেসক্লাবের ২ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!