প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৪:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ
ভেড়ামারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাহিদ হাসান ঃ কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল বুধবার স্থানীয় সাথী ফুড পার্ক এন্ড রিসোর্টে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে ভেড়ামারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মিজানুর রহমান, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ তৌহিদুল হাসান তুহিন, থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ডাক্তার আব্দুল হান্নান এবং ডাক্তার আবু সাঈদ ও মেডিকেল অফিসার ডাক্তার একরামুল হক।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জগলুর রহমান লিটন, সহ-সভাপতি জাহাঙ্গীর কবীর মুকুল, সাধারণ সম্পাদক মাজেদুল হাসান মাসুম, যুগ্ম সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান, কোষাধ্যক্ষ লোটাস পারভেজ, সাংবাদিক মাসুদ রানা লেবু-সহ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের মালিকগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.