
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও দেশপ্রেমের অনুপ্রেরণা নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছিল স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা, শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনাসহ নানা কর্মসূচি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব। সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদান রাখা মহান ব্যক্তিদের জীবন ও ত্যাগ আমাদের অনুপ্রেরণা দেয়। তাদের আদর্শ অনুসরণ করে আমরা একটি উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারি।
এসময় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আরিফুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ মেহেদী হাসান, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নীল রতন বিশ্বাস, সহকারী অধ্যাপক গোপাল চন্দ্র পাল ও প্রভাষক বাবুল শিকদার প্রমুখ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন