হোম » সারাদেশ » কুড়িগ্রামের রৌমারীতে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ 

কুড়িগ্রামের রৌমারীতে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ১০৩ বোতল ফেন্সিডিল সহ রাকিব হাসান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।  গতকাল মঙ্গলবার (২৫মার্চ)  বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম রৌমারী সিএনজি ষ্টানে অভিযান চালিয়ে ১০৩ বোতল ভারতীয় ফিন্সিডিল মদ সহ রাকিবকে আটক করে।
আটককৃত রাকিব হাসান নারায়নগঞ্জ জেলার আড়াই উপজেলার নরুদ্দি বড় বাড়ি গ্রামের শহিদুল্লাহ হকের  ছেলে বলে জানা যায়,   এ বিাষয়, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!