
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চকরিয়া পৌরশহরের ওয়েস্টার্ন প্লাজা মার্কেটে অবস্থিত পাঞ্জাবির শো-রুম রাজস্থানে রাত ১০টার দিকে একদল হিজড়া নিয়মিত বকসিসের জন্য শো-রুমে যাই । এতে রাজস্থান শো-রুমের কর্মচারীসহ ৫০ থেকে ৬০ জন লোক জড়ো হয়ে গালাগালি ও লোহার রড নিয়ে হামলা করে শরীর তেতলা করে দেয় । কাপড়-চোপড় ছেড়ে ফেলে,মারধর করে ৮৫ হাজার টাকা নিয়ে ফেলে। স্থানীয় জনসাধারণ এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে ।
বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন । মঙ্গলবার (২৫ মার্চ) রাতে চকরিয়া থানায় এমন অভিযোগ করেছেন পরিমনি নামের তৃতীয় লিঙ্গের এক ব্যাক্তি । অভিযোগে রাজস্থান শো-রুমের মালিক কর্মচারীসহ আরো ৫০/৬০জনকে অজ্ঞাত আসামি দেখায়।
রাজস্থান শো-রুম চকরিয়ার মালিক সরওয়ার আলমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল