হোম » সারাদেশ » ধুনট উপজেলা কীটনাশক ব্যবসায়ী সমিতির দোয়া ও ইফতার মাহফিল। 

ধুনট উপজেলা কীটনাশক ব্যবসায়ী সমিতির দোয়া ও ইফতার মাহফিল। 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনট উপজেলা কীটনাশক ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ই মার্চ) বিকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার পুরাতন কৃষি ব্যাংকের দোতলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা কীটনাশক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ তরিকুল ইসলাম পিয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কীটনাশক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সজিব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা কীটনাশক ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ শাহীন মাহমুদ মন্ডল, সহ- সাধারণ সম্পাদক  রেজাউল করিম (বিলু), সাংগঠনিক সম্পাদক শিশির কুমার সরকার, কোষাধ্যক্ষ সেলিম রেজা, সদস্য রেজাউল করিম সরকার ও আশাদুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!