
শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে ও সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এড. জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা কৃষক দলের সভাপতি এড. মাজহারুল ইসলাম। হোসেনপুর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, এস এম মাহবুবুর রহমান, আবু বক্কর সিদ্দিক বাক্কার, এড. মনিরুল হক রাজন, আবুল হাশেম সবুজ। গোবিন্দপর, শাহেদল, পুমদী, আড়াইবাড়ীয়া, সিদলা জিনারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন জেলা,উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও অসহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী। হোসেনপুর উপজেলা জামায়েত ইসলামী, হেফাজতে ইসলাম, অধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বক্ষণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, আরাফাত রহমান কোকো বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা