হোম » সারাদেশ » বগুড়া শাজাহানপুরে যুবককে কুপিয়ে বৈদ‍্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় এক ব‍্যক্তি আটক

বগুড়া শাজাহানপুরে যুবককে কুপিয়ে বৈদ‍্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় এক ব‍্যক্তি আটক

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে শহিদুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হাত পা বেঁধে রেখে ৩টি বৈদ‍্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় অভিযোগে এক ব‍্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব‍্যক্তি হলেন, উপজেলার খরনা ইউনিয়নের নাদুরপুকুর গ্রামের মৃতঃ তজমলের ছেলে জিয়াউর রহমান (৫০)।
শনিবার (২২ই মার্চ) ভোরে অভিযুক্ত জিয়াউর রহমান (৫০) কে আটক করে একই দিন দুপুরে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। এর আগে গত বুধবার দিবাগত রাত ১০টায় খরনা নাদুরপুকুর গ্রামের রাঙাচড়া নামক শষ‍্য খেতে এ ঘটনা ঘটে। গত শুক্রবার এ ঘটনায় চিহ্নিত দুইজন ব‍্যক্তিসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন ভূক্তভোগীর ছোট ভাই সাইফুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার মানিকদিপা ফকিরপাড়া গ্রামের আলহাজ্ব ইসমাইল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩৮) কে হত‍্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন জায়গাই কুপিয়ে হাত, পা ও মুখ বেঁধে রেখে ৩টি বৈদ‍্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। পরে তার পরিবারের লোকজন শেষ রাতে সেহরি খাওয়ার জন শহিদুল ইসলামকে ফোন করলে সে ফোন রিসিভ করে না। এতে তাদের সন্দেহ হলে তার ভাইয়েরা ঘটনাস্থলে যায়। সেখানে তাকে তাদের সেচ মেশিনের ঘরে রক্তাক্ত অবস্থায় হাত পা বেঁধে রাখে যায় দূর্বৃত্তরা। পরে তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বতর্মানে শহিদুল ইসলাম গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
শাজাহানপুর থানার (ওসি) ওয়াদুদ আলম জানান, এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর ছোট ভাই। মামলার এজাহার নামীয় এক ব‍্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন‍্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!