
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার (২১ই মার্চ) বিকালে কয়েরখালী বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, “আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, চলবেই। সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।”
বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দলকে সুসংগঠিত রাখতে হবে এবং যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবুর রহমান তবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান, আশরাফ উদ্দিন ভোলা, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জিয়া পরিষদের শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, ছাত্র নেতা প্রান্তসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ