
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ গাউসিয়া কমিটি বাংলাদেশ দোহাজারী পৌরসভা শাখার উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ২১ মার্চ বিকেলে দোহাজারী রূপনগর কমিউনিটি সেন্টারে গাউসিয়া কমিটি অনুষ্ঠিত হয়। দোহাজারী পৌরসভার সভাপতি জাফর আহমদ খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তৌহিদুল মোস্তফা কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আলহাজ্ব কমর উদ্দীন ছবুর, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাষ্টার, বিশেষ আলোচক মাওলানা আব্দুল গফুর খাঁন, সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দোহাজারী পৌরসভা কমিটির উপদেষ্টা মাওলানা মুফতি আবু ছৈয়দ নেজামী। অন্যান্যদের মধ্যে আলোচনা অংশনেন, মাওলানা আহমদ রেজা খাঁন, মাওলানা মহসিন আজাদী, মাওলানা মোক্তার শিবলী, মাওলানা দিদারুল ইসলাম, মাহফিল কমিটির আহবায়ক মোঃ আমির হোসেন, সদস্য সচিব মনসুর আলী, হাজী আবু তাহের, মোঃ সোলাইমান, মোঃ আরমান হোসেন, আলহাজ্ব জাকের হোসেন, আহমদ নবী, মোঃ ইউচুপ মাষ্টার, মোঃ জাফর প্রমূখ। আলোচনা সভা শেষে দেশ জাতি ও মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দোহাজারী পৌরসভা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা খোরশেদ আলম রেজভী।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২