
শাহজাহান সিরাজ: ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার জুম্মার নামাজের পর নেতাকর্মীরা গাইবান্ধা বড় মসজিদের সামনে থেকে ও ছাত্রশিবির রেল স্টেশন এলাকা থেকে পৃথকভাবে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিল দুটি পৃথক ভাবে দাস বেকারির মোড়ে ও অপরটি শহরের কাচারী বাজার এলাকায় এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি প্রভাষক আব্দুল মাজেদ, সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বিন হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াদ, সাধারণ সমপাদক আলী আজম মাহমুদ, দাওয়াহ সম্পাদক নাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আবু সাঈদ, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২