
রায়হানুল ইসলাম, বগুড়া: গণমানুষের কথা বলছে দৈনিক গণমানুষের আওয়াজ। দেশ জাতির কল্যাণে দৈনিক গণমানুষের আওয়াজ শুরু থেকেই অগ্ৰণী ভূমিকা রাখছে। শুক্রবার ২১ মার্চ বিকাল ৪ টায় দৈনিক গণমানুষের আওয়াজ-এর ৯ম বর্ষে পর্দাপণ উপলক্ষে পত্রিকার কার্যালয়ে, বগুড়া প্রতিনিধি বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার সভাপতি রায়হানুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন দৈনিক মুক্ত সকাল পত্রিকার সহকারী সম্পাদক মোসলেহ উদ্দীন।
এসময় তিনি আরো বলেন, পত্রিকাটি মাত্র ৮ বছরে পাঠকপ্রিয়তায় ইর্ষনীয়ভাবে এগিয়ে যাচ্ছে। তিনি উক্ত অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকার সম্পাদক প্রকাশক আইনুল হক সহ কলা-কুশলী, বিজ্ঞাপণদাতা, পত্রিকা সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়ে কেক কাটেন। বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরানুল হক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জোটের সহ-সভাপতি রফিকুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, রহিদুল ইসলাম মিলন, আরিফুর রহমান, সোহেল রানা, শাকিব হোসেন, আব্দুর রহিম, ২০২০ সালের জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা মোছাঃ জেসমিন আক্তার, গোলাম মোস্তফা, রাইসুল ইসলাম, পলাশ মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন পত্রিকাটির নিয়মিত পাঠক শাজাহান মন্ডল, মুক্তার হোসেন, সামছুল হক প্রমুখ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক