
চকরিয়া প্রতিনিধি: জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজের ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে চকরিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । বুধবার (১৯ মার্চ) চকরিয়া প্রেস ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ ।
আরো উপস্থিত ছিলেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা আব্দুল মজিদ,চকরিয়া নিউজ সম্পাদক জহিরুল ইসলাম,চকরিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী হোসাইন, সাংবাদিক শাহ মোহাম্মদ জাহেদ, চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক একেএম বেলাল উদ্দিন । চকরিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর,সিনিয়র সাংবাদিক মনজুর আলম, সাংবাদিক এম জিয়াবুল হক,সাংবাদিক জামাল হোছাইন, সাংবাদিক রায়হান চৌধুরী,সাংবাদিক আব্দুল করিম বিটু, সাংবাদিক শাহ আলম ,সাংবাদিক রিয়াদ উদ্দিন,সাংবাদিক কফিল উদ্দিন,সাংবাদিক রিদুয়ানুল হক,সাংবাদিক শফিউল করিম সবুজ ।
দৈনিক গণমানুষের আওয়াজের চকরিয়া প্রতিনিধি এইচ এম রুহুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয়-স্থানীয় পত্রিকার বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন, গণমানুষের আওয়াজ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় এগিয়ে থাকবে। এবং সত্য প্রকাশে আপোষহীন থাকবে । ৯ম বর্ষে পদার্পনে সকল সাংবাদিক, পাঠক,শুভাকাঙ্ক্ষী, কলাকৌশলীদের শুভেচ্ছা জানাই ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান