প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ
বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ষাড় বাছুর বিতরণ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বাড়ন্ত ষাড় বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ই মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা ভেটেরিনারী হাসপাতাল চত্বরে মোটা তাজাকরণের লক্ষ্যে ৫০টি বাড়ন্ত এঁড়ে বাছুর ও খাবার বিতরণ করা হয়। এসব বিতরণ করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান। এ সময় প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. নিয়ায কাযরীম রহমান, সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক মো. আকরাম হোসাইন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, আদিবাসী নেতা শ্রীকান্ত মাহাতো, বাসুদেব বাগদী, সুবিধাভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুশান্ত মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের নেতা সাগর কুমার সিং প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর সুবিধাভোগী ৫০ পরিবারের মাঝে মোটাতাজাকরণের লক্ষ্যে ১টি করে বাড়ন্ত ষাড় বাছুরসহ সাথে ১৫০ কেজি স্বাস্থ্যসম্মত খাবার বিতরণ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.