হোম » সারাদেশ » দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অস্থায়ী কার্যালয়ে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৮ ই মার্চ সন্ধ্যায় সুলতানপুরে সাতক্ষীরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যা ৭টায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল আজম খান (মামুন), দৈনিক সুপ্রভাত পত্রিকার বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা – সহ-সভাপতি আহাদুর রহমান (জনি) ও মারুফ আহম্মেদ খান (শামিম), যুগ্ম-সাধারণ সম্পাদক মো:মনিরুজ্জামান, সাংগঠনিক-সম্পাদক মো: শরিফুল ইসলাম জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক মো: মজাহিদ, অর্থ-সম্পাদক মো: মোতালেব সরদার, দপ্তর-সম্পাদক ইঞ্জিনিয়ার রুস্তম হাসান (রিপন), দৈনিক খবর সবরকম এর সম্পাদক ও প্রকাশক ও প্রচার-সম্পাদক – আব্দুল মালেক, ক্রীড়া ও সাহিত্য-সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, তথ্য ও গবেষণা বিষয়ক-সম্পাদক মো: আরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাও:আব্দুল্লাহ বিন হোসাইন, কার্যনির্বাহী-সদস্যরা হলো মো: কামাল হোসেন, মো: আতাউর রহমান, মো: আখতারুজ্জামান, আব্দুল আল মাহাফুজ, মো: আলমগীর হোসেন, আশিক খাঁন, মো: শাহিদুল- আলম, মো: সেলিম হোসেন, জি.এম আলমগীর হোসেন, ফারুক হোসেন ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দৈনিক গণমানুষের আওয়াজের জেলা প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান মনি । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল আজম খান (মামুন)।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!