প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষন

হুমায়ুন কবির সুমন সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে (৮) বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত মো. তাসসীব (১৪), কওমী জুট মিলস হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও সদর উপজেলার রামগাতী মহল্লার মো. সালাউদ্দিনের ছেলে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছিলো। বর্তমানে পুলিশ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
শিশুটির পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (১৬ মার্চ) বিকালে রামগাতী মহল্লার মোঃ সালাউদ্দিনের বাড়ীর টয়লেটে পাশে খেলা করতে গেলে তাকে জোরপূর্বক টয়লেটে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেয়। একই দিন রাতে শিশুটি আবারও অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে ভুক্তভোগীর বাবা শিশুকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ডা. রায়হান খন্দকার জানান, বর্তমানে শিশুটি আশংকামুক্ত। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.