প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৯:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৩:২৩ অপরাহ্ণ
বগুড়া শেরপুরে যৌথবাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ গ্রেপ্তার এক

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শেরপুর থানা পুলিশসহ যৌথবাহিনীর অভিযানে একটি বার্মিজ চাকুসহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। সোমবার (১৭ই মার্চ) রাত ১২টার দিকে শেরপুর শহরের টাউনকলোনী এলাকায় পাকা রাস্তার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত বাচ্চু মিয়া (৪৬) শেরপুর উপজেলার পৌর শহরের কোর্টপাড়া এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, তাকে ১০টি একটি বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.