প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৯:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ২:১৪ অপরাহ্ণ
গত ১৭ বছরে গণধর্ষণের কোন বিচার হয়নি : আফরোজা আব্বাস

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মীনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, গত ১৭ বছরে শেখ হাসিনার সময়ে দেশে গণধর্ষণ হয়েছে। কিন্তু একটি ঘটনারও বিচার হয়নি। যারা গণধর্ষণ করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। যার কারণে দেশে ধর্ষণসহ নানা অপরাধ কর্মকান্ড বেড়ে গেছে। ধর্ষণকারীদের জেলখানায় না নিয়ে ফাঁসি না দিয়ে ইসলামী আইন কায়েম করে ধর্ষণকারী নরপশুদের প্রকাশ্যে জনসম্মুখে পাথর ছুঁড়ে হত্যা করে ন্যায় বিচার নিশ্চত করা দরকার। যাতে এ ধরনের কর্মকান্ড করার কেউ সাহস না পায়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আটিগ্রাম এলাকায় আট বছরের এক শিশুকে লম্পট সেলিম কর্তৃক ধর্ষণ চেষ্টার ঘটনায় রোববার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জে ভুক্তভোগী শিশুর খোঁজ নিতে এসে আফরোজা আব্বাস এসব কথা বলেন।
তিনি আরো বিএনপির আমলে শারমিন রিমার হত্যাকান্ডে ঘাতক মনিরের ফাঁসি বিএনপি সরকারের সময়ে হয়েছে। বেশ কিছুদিন ধরে চকলেটের লোভ দেখিয়ে শেরপুর, ময়মনসিংহ এবং কুমিল্লায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। কুমিল্লায় একজন মারাও গেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ধর্ষণের ঘটনার বিচার না হওয়ায় এর বিস্তার ঘটেছে।
আফরোজা আব্বাস বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখানে ছুটে এসেছি শিশুটিকে দেখতে। ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় সাথে সাথে বিচার হলে এর পুনরাবৃত্তি ঘটতো না।
আফরোজা আব্বাস শিশুটির বাসায় এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি শিশুটির সার্বিক খোঁজ খবর নেন এবং শিশুটির জন্য আর্থিক সহায়তা শিশুটির মায়ের হাতে তুলে দিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শিশুটির পরিবারকে সান্তনা দেন। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, মাশুকুল ইসলাম রাজীব এবং সদস্য মুহাম্মাদ গিয়াস উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.