প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ২:৪৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মসজিদের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ, নিহত ১

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চাঁদা তোলাকে নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আজাহার আলী (৫০) নামের একজন নিহত হয়েছে। শনিবার (১৫ মার্চ) ইফতারের পূর্বে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অনন্ত ১০ জন আহত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) দুপুরে বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে নির্মাণ কাজ চলছে। এজন্য এলাকাবাসির নিকট থেকে চাঁদা উত্তোলন করাকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হট্টগোল শুরু হয়। এরই জের ধরে শনিবার ইফতারের পূর্ব মূহুর্তে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় উভয় পক্ষের অনন্ত ১০ জন আহত হয়।
তিনি আরো জানান, আহতদের মধ্যে আলাউদ্দিন গ্রুপের আজাহার আলী (৫০) গুরুতর আহত হয়। আজ রোববার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া উভয় পক্ষের আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.