প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

রবিউল হাসান লায়ন: শনিবার ১৫ মার্চ সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাব এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রেসক্লাব মিলনায়ত ও চত্বরে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম।
জামালপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি, চ্যানেল আই এর জামালপুর জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ইফতার মাহফিল পরিচালনা ও সঞ্চালনা করেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও এটিএন নিউজের জামালপুর জেলা প্রতিনিধি লুৎফর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, বাংলাদেশ জামাতে ইসলামী জামালপুর জেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুস সাত্তার, সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী আব্দুল আউয়াল।
ইফতার মাহফিলে জামালপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, আলেম ওলামা, সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও এতিমরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.