প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্তের ভূরুঙ্গামারী উপজেলায় ভারত হতে আসা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক। গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাত বারোটার দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার ৯৮৫/৩ এস এর নিকটে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র যান যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে সদর এবং দিয়াডাঙ্গা ব্যাটালিয়ন বিওপির ১৯ সদস্যের বিশেষ একটি টহলদল গোপন অবস্থান নেয়। এ সময় ভারত হতে কয়েকজন মানুষ বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ মনে হওয়ায় টহলদল তাদেরকে আটকের জন্য ধাওয়া করলে তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি ওই স্থানে তল্লাশি চালিয়ে ৮ লাখ ২৬ হাজার ২০০ টাকা মূল্যের অস্ত্র ও গুলি ও মোটরসাইকেল উদ্ধার করে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতিমধ্যে সীমান্তে টহল জোরদার রয়েছে ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.