
আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা সাগর (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলার গড্ডিমারি ইউনিয়নের দোয়ানী পিত্তিফাটা এলাকায় এ ঘটনা ঘটে। আটক জহুরুল মোল্লা সাগর বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে।
জানা গেছে, জহুরুল মোল্লা সাগর একজন শ্রমিক। তিনি উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকায় বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন ওই যুবক। শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে জহুরুল মোল্লা সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে বলে, বাড়িতে একা পেয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন জহুরুল মোল্লা সাগর। আমরা এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তানভির আহমেদ বলেন, ভুক্তভোগী শিশুটিকে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে এলে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী বলেন, জহুরুল মোল্লা সাগরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ