প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১:৩৯ অপরাহ্ণ
দোহাজারীতে বাসচাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ ৩ জন নিহত

মো.শহীদুল ইসলাম,চন্দনাইশ চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী সদরে চট্টগ্রামমুখী পূববী বাসচাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছে। নিহত দুই শিক্ষার্থী সম্পর্কে আপন ভাই-বোন। তারা দোহাজারী জামিজুরি নিবাসী জসিম উদ্দিনের সন্তান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামমুখী পূববী বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ১ স্কুল শিক্ষার্থী ও রিকশা চালক নিহত হয়। অপর স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
মারা যাওয়া দুই স্কুল শিক্ষার্থী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেঝের শিক্ষার্থী। সকালে কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভাই-বোন হলো ওয়াকার উদ্দীন আদিল (১২) ও ৭ম শ্রেণির উম্মে হাবিবা রিজভী (১৫)। নিহত রিকশাচালক হলেন রুহুল আমিন (৪৫)। এ ঘটনায় গুরুত আহত হয়েছে আরেক শিক্ষার্থী নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমানুষের আওয়াজকে বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। এদিকে এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেছে। তাদের দাবি সড়ক পথিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.