
শাহজাহান সিরাজ: দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের কাচারী বাজার এলাকায় এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াদ, সহ সভাপতি সায়েম আহমাদ, সাধারণ সম্পাদক আলী আজম মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক বেলাল হোসেন, দাওয়াহ সম্পাদক নাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আবু সাঈদ প্রমুখ। বক্তারা সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জন্য দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান বক্তারা।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন