
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে কাইফা এন্টারপ্রাইজ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ই মার্চ) বিকেলে ধুনট আয়শা-জবেদা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিকের পশ্চিম পাশে কাইফা এন্টারপ্রাইজ এর নতুন অফিস উদ্বোধন দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কাইফা এন্টারপ্রাইজ এর পরিচালক মোঃ কামরুল ইসলাম সভাপতিত্বে কাইফা এন্টারপ্রাইজ এর ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ আলিমুদ্দিন হারুন মন্ডল।
এসময় আরোও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আলী আজগর মানান, মোঃ মুনজিল হোসে আকন্দ, মোঃ জেল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ আল – আলামিন, পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, বিল্ডিং মালিক মোঃ হাফিজার রহমান, কাইফা এন্টারপ্রাইজ এর অফিস স্টাফ মোঃ শাহাদাত হোসেন, শাকিল আহমেদ, শান্ত রাজিব, নাঈম ইসলাম, কাইফা এন্টারপ্রাইজ এর ধুনট উপজেলার সকল ব্যবসায়ীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল