
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ আসন্ন ঈদুল ফিতরে ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়ক যানজটমুক্ত ও শৃঙ্খলা বজায় রাখতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ই মার্চ) দুপুর ১২ টার দিকে বগুড়া জেলার শেরপুরে ফুড ভিলেজের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. শহিদ উল্ল্যাহ্ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী।
আসন্ন ঈদুল ফিতরে মহাসড়কে যানজটমুক্ত রাখতে ও চুরি, ডাকাতি, ছিনতাই রোধে সভায় উপস্থিত বিভিন্ন হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক ও যাত্রীবাহী বাসমূহের চেকারদের মতামত নেন পুলিশ সুপার।
মতবিনিময়কালে হাইওয়ে হোটেলসমূহের মালিক ও বাসের চেকারগণ বিভিন্ন মতামত প্রদান করেন। তাদের সকলের মতামত মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার মো. শহিদ উল্ল্যাহ্।
এসময় পুলিশ সুপার মোঃ শহিদ উল্ল্যাহ্ বলেন, হাইওয়ে যানজটমুক্ত ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। এজন্য আমরা কাজও করছি। তবে অন্য যেকোনো সময়ের চেয়ে ঈদে মহাসড়কে যান চলাচল বৃদ্ধি পায়। সেই সঙ্গে অপরাধেরর পরিমাণও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আসন্ন ঈদুল ফিতরে যাত্রী ভোগান্তি রোধ করে ঈদ নিবিঘ্ন করতে হাইওয়ে পুলিশ যেসব নিরলস পরিশ্রম করবে, তেমনি বাসের চালক, হেলপার, হোটেলসমূহের মালিকদেরও কার্যকর ভুমিকা পালন করতে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত