হোম » সারাদেশ » মধুপুরে যুবলীগ নেতা আটকে প্রতিপক্ষের হামলায় ১জনের মৃত্যুর লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ

মধুপুরে যুবলীগ নেতা আটকে প্রতিপক্ষের হামলায় ১জনের মৃত্যুর লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ

মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৩নং বেরিবাইদ ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য আছর আলী আকন্দকে গত ৮ মার্চ শনিবার রাত ১২ টার দিকে নিজ গ্রাম দানকবান্দা থেকে গ্রেফতার করে পুলিশ।
সেই ঘটনাকে কেন্দ্র করে রবিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে আছর আলী আকন্দের ভাই হাফেজ, ফজর ও রিয়াজ উদ্দিনের নেতৃত্বে আওয়ামী সমর্থিত এবং আওয়ামীলীগ থেকে বিএনপির মোহাম্মদ আলী গ্রুপে নব্য যোগদান কৃত আরও ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে সাবেক মেম্বার হাবিবুর রহমান, খলিলুর রহমান, হারুন অর রশিদ, সাইম, নাইম, জাহাঙ্গীর সহ আরও কয়েক জনের উপর হামলা চালিয়ে মারাত্মক ভাবে আহত করে।  স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
মঙ্গলবার (১১মার্চ) সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায়  ঢাকা মেডিকেলে আহত মিজানুর রহমানের ছেলে খলিলুর রহমান(২৩) মৃত্যু বরণ করেন। মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী উত্তেজিত হয়ে বাজারে তাদের দোকানপাটে ভাংচুর করে উত্তেজিত জনতা।  খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও মধুপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলীর নেতৃত্বে  একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে বলে জানান এ সেনা কর্মকর্তা।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক আছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামী আটকে তৎপর। অপরদিকে মঙ্গলবার (১১ মার্চ) রাতে খলিলের লাশ মধুপুরে নিয়ে আসলে বিএনপির অপর পক্ষ(স্বপন ফকির গ্রুপ) সেই লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে। এবং সেকান থেকে খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানান বিক্ষোভকারী বিএনপির নেতার।
তারই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে দানকবান্দা গ্রামের হালিম পাগলার ছেলে আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি এমরানুল কবির।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!