
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে পশু খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় উপজেলা প্রসাশন ভ্রম্যমান আদালত পরিচালনা করে তিন পশুখাদ্য ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে। গত ৯ই মার্চ বিকেল ৫টার দিকে শেরপুর বারদুয়ারী হাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থ দন্ড দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান বলেন, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪(২০) ধারা লংঘনের অপরাধ অনুয়ায়ী বারদুয়ারী হাট এলাকার শাহ ট্রেডার্সের স্বত্ব অধিকারী শংকর কুমার সাহাকে ১০ হাজার টাকা, রকি ট্রোডার্সের স্বত্বঅধিকারী রনি কুন্ডুকে ১০ হাজার টাকা ও শম্পা ট্রেডার্সের স্বত্বঅধিকারী জয় কুমার দাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরোও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নিয়াজ কাজমির রহমান, ভিএফএ শাহিন, এলএসএ তাজমুল প্রমুখ। ভ্রাম্যমান আদালত পরিচানায় শেরপুর থানা পুলিশ সহয়তা করেন।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার