
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনটে আব্দুল মোত্তালেব (৩০),নামে এক অটোভ্যান চালককে মারপিট করে টাকা সিনিয়ে নোয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যক্তি হলেন, উপজেলার গোপালনগর গ্রামের মৃত আব্দুস সোবহান ওরফে কানুর ছেলে।
ধুনট থানার লিখত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর কালিতলা বাজার থেকে অটোভ্যান চালক আব্দুল মোত্তালেব গত শনিবার (০৮ই মার্চ) বেলা অনুমান সাড়ে ১১টার দিকে তাহার ছোট বোন আছফুল খাতুনের পাওনা ৫০ হাজার টাকা নিয়ে বোনের বাড়ি যাওয়ার পথে একই এলাকার দুলাল ক্বারী এর মুদি দোকানে সামনে আসিলে প্রতিবেশী হবির ছেলে রহমত আলী (৩৫), ও মৃত শাহ আলীর ছেলে জুয়েল রানা (২৮), আব্দুল মোত্তালেবের অটোভ্যান ভাড়া করে গোপালনগর গ্রামের আফসার আলী নামক মোড়ে নিয়ে যাওয়ার পর পূর্ব শত্রুতার জের ধরে অটোভ্যান চালককে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে তখন ভ্যান চালক গালিগালাজের কারন জানতে চাওয়া মাত্রই রহমত আলী ও জুয়েল রানা তখন অটোভ্যান চালককে এলোপাথারীভাবে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে ছেলা – ফুলা জখম করে তাহার নিকট থাকা টাকা অসৎ উদ্দেশ্যে ছিনিয়ে নেয়।
অটোভ্যান চালককে মারপিট ও টাকা ছিনিয়ে নোয়ার বিষয়ে রবিবার (০৯ই মার্চ) দুপুর ২ টার দিকে রহমত আলী ও জুয়েল রানাকে বিবাদী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অটোভ্যান চালক। ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হায়দার আলী জানান, অটোভ্যান চালককের লিখত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা