
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস কর্মীদের অংশ গ্রহনে মহড়া অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভানিল ঋতু, মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে আমির মাওলানা মোঃ শাহাদাৎ হোসাইন, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. শহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবির।
মহড়া অনুষ্ঠানে ফায়ার সার্ভিস, সিপিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তা ও উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদ কর্মীরা অংশ গ্রহন করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল