
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ মার্চ) সন্ধ্যায় পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়া জামে মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার অনুষ্ঠানে এলডিপি’র ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শরীফ সরদারের নেতৃত্বে দলটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কমপক্ষে তিন শতাধিক মানুষ অংশ নেন। ইফতার পূর্বে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুজাহিদ ইসলাম।
এবিষয়ে এলডিপি’র ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শরীফ সরদার বলেন, দেশের জনগণ হচ্ছে আমাদের শক্তি। আমাদের দলের নির্দেশনা আছে যে, পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলে শুধু দলীয় নেতাকর্মীদের নিয়ে নয়; সর্বস্তরের সাধারণ জনগণকে নিয়ে ইফতারের আয়োজন করতে হবে। আমাদের দলের নেতাকর্মীরা সবসময় দেশের সাধারণ মানুষের পাশে আছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক