
মহাখালী মডেল হাই স্কুলের উদ্যোগে ইফতার মাহফিল ও শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিদের পুরস্কার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। ৯ মার্চ রবিবার স্কুলের শিক্ষক মিলনায়তনে এ মাহফিলটি অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধন অতিথি ছিলেন গুলশান থানা মাধ্যমিক অফিসার মোঃ অমিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল মোতালিব মাহমুদ, মোঃ হিরন মোল্লা, সাবেক প্রধান শিক্ষক মোঃ ফিরুজ্জামান, সাবেক শিক্ষক হাজী মাইনউদ্দিন। আরে উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সদস্য আজিজুল হক খুকন, আনোয়ার হোসেন, কাকলী বেগম, ফাতেমা আক্তার শিল্প। সভায় শ্রেষ্ট শিক্ষক হিসেবে পুরস্কার পান সিনিয়র শিক্ষক রহিমা আক্তার, রোকছানা বেগম, মোঃ নাজমুল হক। শ্রেষ্ঠ কর্মকর্তা কাম শিক্ষক মোঃ আনিসুর রহমান, ৪র্থ শ্রেনির কোহিনুর বেগম। এছাড়াও স্কুলে শেষষ্ট শিক্ষক, শেষ্ট কর্মকর্তা এবং কর্মচারিদের মাঝে বিশেষ সম্মান সুচক পুরস্কার বিতরন করা হয়।
মোনাজাত পরিচালনা করেন, মহাখালী কেন্দ্রীয় মসজিদে খতীব টিভি ও বেতার ব্যক্তিত্ব, মুফতী মাঈনুল হোসেন, বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক জিয়াউল হক, অমর চন্দ্র দত্ত, ড. শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ মোতালেব হোসেন মাষ্টার।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২