
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “অধিকার,সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঠাকুরগাঁওয়ের আয়োজনে এবং এলজিইডি জেন্ডার ও উন্নয়ন ফোরামের সহযোগীতায় শনিবার সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান