প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ
গাইবান্ধার ফুলছড়িতে যুবলীগের সম্পাদক অধ্যক্ষ রোকন গ্রেফতার

শাহজাহান সিরাজ : গাইবান্ধার ফুলছড়িতে চলমান অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে ফুলছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন-কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টার দিকে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিগত সরকারের আমলে তিনি সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠ ছিলেন এবং প্রভাব বিস্তার করে বিভিন্ন মানুষকে হয়রানি করতেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত এটিএম রাশেদুজ্জামান রোকন (৫২) কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির বাজার এলাকার মৃত হাসেন আলীর পুত্র এবং ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও লুটপাটে সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.