প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
নলডাঙ্গায় বাজার ব্যবসায়ীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান: নাটোরের নলডাঙ্গায় বাজার ব্যবসায়ীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলায় নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বলেন, অন্তবর্তীকালীন সরকার সাত মাসে দেশের কোন সংস্কার করতে পারে নি। তারা কোন সংস্কার করতেও পারবে না। তারা শুধু সংস্কারের কথা বলে কালক্ষেপণ করছে। তাদের অন্য কোন আপনাদের সামনে দুরভিসন্ধি আছে। তারা ক্ষমতায় থাকতে চায়। প্রধান উপদেষ্টার উদ্দেশ্য করে বলেন দ্রুত নির্বাচন দিন যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তারাই ক্ষমতায় এসে সংস্কার করবে। আওয়ামীলীগ আর কনো দিনো এই বাংলাদেশে ফিরে এসে রাজনিতি করতে পারবেনা। তারা ক্ষমতায় থেকে এই দেশের ইসলামের ক্ষতি করেছে আলেম ওলামাদের বছড়ের পর বছড় জেল খাটিয়েছে। এদেশে তারা আর কনো দিনো ক্ষমতায় আসতে পারবেনা। নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন যারা আওয়ামীলীগকে জায়গা করে দিবে তাদের বিরুদ্ধে আমি কঠিন ব্যাবস্থা নিবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি,নলডাঙ্গা বাজার সমিতির সভাপতি নাসির উদ্দিন হক,সাধারন সম্পাদক আলমগীর কবির সহ নলডাঙ্গা ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.